1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৮ Time View

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন আবার শুরু হয়েছে। ত্রুটি সারানোর পর বুধবার সকাল থেকে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি বিষয়টি নিশ্চিত জানান, গত ১৭ ডিসেম্বর সকাল থেকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারে ক্রটি দেখা দেয়। এতে করে কারখানার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। তাই ওইদিন বিকেল থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়।

অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বুধবার সকাল থেকে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ৫৪ দিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।

তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সঙ্কট দেখা দেয়নি বলে জানায় কারখানা সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ