1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিগণই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।
তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নূতন নির্বাচন কমিশন গঠন করেছেন ।
মঙ্গলবার সচিবালয়ে নূতন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সকল দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে।’
তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপি’র আগামী নির্বাচনে না আসার আর অজুহাত রইলো না।’
বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কি-নাÑ এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নূতন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকরি জীবনের বিষয় কারো করুণায় নয়, আইনীভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারো ওপর ক্ষোভ বা অনুরাগের কোনো বিষয় নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা মঙ্গলজনক বলে মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ