1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এবার মেয়রকেও উচ্ছেদের হুঁশিয়ারি হকারদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮২ Time View

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে অচিরেই মেয়রকেও উচ্ছেদ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন হকার্স শ্রমিক নেতারা। মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্য করে নেতারা বলেছেন আপনি হকার উচ্ছেদ করার পায়তারা করবেন না। এটা করলে হকাররা অপনাকে উচ্ছেদ করবে।

মেয়রের কাছে দাবি রেখে শ্রমিক নেতারা বলেন, আগে হকাররা ফুটপাতে বসবে, তারপর আপনি তাদের পুনর্বাসন করবেন। পুনর্বাসন করার পর আমরা নিজেরাই ফুটপাত ছেড়ে দেব।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমন্বয় পরিষদ আয়োজিত হকার উচ্ছেদের প্রতিবাদে সমাবেশে তারা এসব কথা বলেন। বাংলাদেশে হকার্স ইউনিয়নের নেতা মঞ্জুর মঈনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল হোসাইন।

আবুল হোসাইন বলেন, সরকারি পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন ও দোকান ভাঙচুর করে হাকারদের আন্দোলন থামানো যাবে না। হকার উচ্ছেদের আগে পুনর্বাসন নীতিমালা তৈরি করুন। এগুলো বাস্তবায়ন করা হলে হকার উচ্ছেদের জন্য কোনো পেটোয়া বাহিনীর দরকার হবে না। হকাররা নিজেরাই সরে যাবে।

আবুল হোসাইন বলেন, কোনো কিছু দিয়ে আমাদের উচ্ছেদ করতে পারবেন না। কারণ এটা আমাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। দাবি না মেনে নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুন-অর-রশিদ, জাতীয় সম্মিলিত হকার জোটের উপদেষ্টা সরদার খোরশেদ, বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাশেম কবির, জাতীয় হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী, ছিন্নমূল হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, ইসলামী হকার শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ