1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার রাতে সিংগাইরে এবং মঙ্গলবার ভোরে ঘিওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রফিকুল ইসলাম নামে একজনের পরিচয় মিলেছে।

সিংগাইর থানা পুলিশ জানায়, সোমবার রাত মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী জোৎস্না বেগম। তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রফিকুল ইসলামের বাড়ি উপজেলার চারাভাঙ্গা গ্রামে।

অপর দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা ব্রীজ এলাকায়।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, পাটুরিয়া থেকে মাছ বোঝাই করে একটি পিকআপ ভ্যান ঢাকা যাচ্ছিল। তরা ব্রিজ এলাকায় পিকআপভ্যানটি সামনের অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দিলে পিছন থেকে এর হেলপার ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেলপারের তাৎক্ষণিক পরিচয় মেলেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ