1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সাংবাদিক হত্যা : মেয়র মীরু কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪৩ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক মো. শহীদুল­াহ আদালতে হাজিরার তথ্য নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী আসামিকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাকে শাহজাদপুর আদালতের হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র হালিমুল হক মীরু বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমার রাজনৈতিকভাবে বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

ষড়যন্ত্রকারী কারা এমন প্রশ্নের জবাবে মীরু বলেন, যারা সরাসরি বলছে আমিই সাংবাদিককে গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উঠে পড়ে লেগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ