ঢাকা:
প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ তার ধানমণ্ডির বাসায় নেওয়া হয়েছে।
রোববার (০৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ধানমণ্ডির জিগাতলার নিজ বাসভবনে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয়।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সুরঞ্জিত সেনের বাসায় উপস্থিত হয়েছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।