1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

টেকনাফে কোটি টাকার ইয়াবা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১০ Time View

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ।

শনিবার ভোর ৬টার দিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক চন্দন সিনহা ও এএসআই খোরশেদ আলমের নেতৃত্বে নয়াপাড়া এলাকায় প্রধান সড়কে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশের এসআই চন্দন সিনহা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩২ হাজার ৪০০ পিস ইায়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মুল্য প্রায় এক কোটি টাকা।

তিনি বলেন, এ ঘটনায় চালককে পালাতক দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ