1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মিমের দুলাভাই ডিপজল!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৬৪ Time View

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ভালোবাসা এমনই হয়’। অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনার ছবিটি মন্দার বাজারে বেশ সাড়া ফেলেছে।

বছরের প্রথম ছবি দিয়েই আশা জাগিয়েছেন মিম। সেই ধারাবাহিকতা নিয়েই গতকাল চুক্তিবদ্ধ হলেন আরো একটি নতুন ছবিতে। নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘ছবির মৌলিক গল্পটি বেশ ভালো লেগেছে। পাশাপাশি একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে সিনিয়র নির্মাতা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ডিপজল ভাই ও মৌসুমী আপার সঙ্গে কাজ করার সুযোগ। দারুণ কিছু হবে প্রত্যাশা নিয়ে ছবিটি করতে রাজি হয়েছি। আশা করছি অনেক চমক নিয়ে আসবে ‘দুলাভাই জিন্দাবাদ’।

মিমি জানান, ছবিতে ডিপজলের শ্যালিকা চরিত্রে অভিনয় করবেন তিনি। আর তার বড় বোনের চরিত্রে দেখা যাবে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে। আর ছবিতে মিমের বিপরীতে থাকছেন বাপ্পি। এ নিয়ে তৃতীয়বারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধলেন মিম-বাপ্পি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ