1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বেসরকারিভাবে হজের খরচ কমপক্ষে ৩ লাখ ১৯ হাজার টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর আওতায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ভিক্টরি হোটেলের কনফারেন্স কক্ষে হাব  আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

হাব সভাপতি ইব্রাহিম বাহার জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ১৭ হাজার হজ গমনেচ্ছুকে হজে পাঠাবে বিভিন্ন এজেন্সি। একজন হজ গমনেচ্ছু   সর্বনিম্ন ৩ লাখ ১৯ হাজার টাকার প্যাকেজে হজে যেতে পারবেন।

বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় অন্যান্য প্যাকেজের মূল্য নির্ধারিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ প্যাকেজের মূল্য ১৫ লাখ টাকাও হতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাব মহাসচিব শেখ আবদুল্লাহ, সহ-সভাপতি ফরিদউদ্দিন আহমেদ মজুমদার, অর্থ-সম্পাদক ফজলুল ওহাব মামুন উপস্থিত ছিলেন।

হাব সভাপতি জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনার প্রাক নিবন্ধন শুরু হবে।

উল্লেখ্য, গত বছর ৪০ হাজারেরও বেশি হজ গমনেচ্ছু প্রাক-নিবন্ধন করলেও হজে যেতে পারেননি। তারা এবার প্রথমে সুযোগ পাবেন।

এদিকে বুধবার সৌদি আরবে ধর্মমন্ত্রীর নেতৃত্বে সফররত সরকারি টিমের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুয়ায়ী সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরাকরি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজারসহ মোট ১ লাখ ২৭ হাজার ১শ ৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ