1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রোমাঞ্চকর ম্যাচে লিভারপুল-চেলসির ড্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২২ Time View

ঘরের মাঠে টানা চার ম্যাচ জয় শূন্য থাকলো লিভারপুল। প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্লপের শিষ্যরা।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই চেলসির উপর চেপে ধরে খেলতে থাকে লিভারপুল। তবে আক্রমণের প্রাথমিক ঝাপটা সামলে ম্যাচের ২৪ মিনিটে চেলসিকে এগিয়ে দেয় ডেভিড লুইস। দারুণ এক ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার। পাঁচ মিনিট আবারো ফ্রি-কিক পেলে এবার শট নেন উইলিয়ান। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে বাঁচান লিভারপুল গোলরক্ষক।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পায় লিভারপুল। তবে ফিরমিনোর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে একের পর এক আক্রমণের সুফল পেতে বেশি দেরি হয়নি লিভারপুলের। জেমন মিলনারের হেডে বল পেয়ে ৫৭তম মিনিটে সমতা ফেরান ভিনালডাম।

ম্যাচের ৭৪ মিনিটে কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। নিজেই শট নেন স্প্যানিশ স্ট্রাইকার। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে লিভারপুলের ত্রাতা মিগনোলেট। বাকি সময় আর গোল না হলে ১-১ গোলের ড্রতেই শেষ হয় দুই দলের লড়াই। এই ড্রয়ের পরও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ