1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

টয়োটাকে ছাড়িয়ে শীর্ষে ভক্সওয়াগন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৫৮ Time View

গাড়ি বিক্রিতে বিশ্বের শীর্ষস্থান হারিয়েছে জাপানি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। গত কয়েক দশক শীর্ষে থাকা টয়োটাকে ২০১৬ সালে ছাড়িয়ে গেছে জার্মান প্রতিষ্ঠান ভক্সওয়াগন।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই  যুক্তরাষ্ট্রের বাজার নিয়ে অনেকটাই অস্বস্তিতে রয়েছে টয়োটা।

যদিও এক সময় জার্মানির সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে খ্যাত এ কম্পানির বিরুদ্ধে ২০১৫ সালে অভিযোগ ওঠে ভক্সওয়াগনের ডিজেল ইঞ্জিনে এমন একটি সফটওয়্যার স্থাপন করেছে, যাতে ধোঁয়া নির্গতকরণ বিষয়ে ভুল তথ্য আসছে, যা প্রতারণার শামিল। এ ঘটনায় ভক্সওয়াগন বড় ধরনের সুনামহানির মুখে পড়ে। তবে তা প্রতিষ্ঠানরিটর কম্পানির বিক্রিতে খুব বেশি প্রভাব ফেলেনি। ২০১৬ সালে কম্পানির বিক্রি বেড়েছে ৩.৮ শতাংশ। বিশেষ করে চীনে কম্পানির ভালো বিক্রি হয়েছে।

গত বছর বিশ্বব্যাপী ভক্সওয়াগনের গাড়ি বিক্রি হয় ১০.৩ মিলিয়ন। পক্ষান্তরে ২০১৬ সালের অন্যদিকে গত সোমবার টয়োটা জানিয়েছে, গত বছর তারা ১০.১৭৫ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে বিশ্ববাজারে। যা আগের বছরের চেয়ে ০.২ শতাংশ বৃদ্ধি। তবে টয়োটা ট্রাম্পের শুল্ক বৃদ্ধির চাপে কম্পানিটি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে মেক্সিকোতে একটি কারখানা নির্মাণ করছে টয়োটা। কিন্তু ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে না তুললে শুল্ক আরোপ করা হবে।

এ নিয়ে টয়োটার প্রধান নির্বাহী (সিইও) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলবেন ট্রাম্পকে বোঝাতে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টয়োটা। সূত্র : এএফপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ