1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজশাহীতে ১০ বাস ভাঙচুর করেছে সিএনজি শ্রমিকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১২
  • ১৩০ Time View

রাজশাহীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে রোববার দুপুরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুর ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত অটোরিকশা শ্রমিকরা মহানগরের তিনটি পয়েন্টে ১০টি বাস ভাঙচুর করেছে।

এরফলে কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস শ্রমিকরা ঘটনার প্রতিবাদে শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গৌরহাঙ্গা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করেন। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে।

বোয়ালিয়া থানা পুলিশের তিনটি দল মহানগরের রেলগেট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান নিয়েছে। অপরদিকে সিএনজি চালিত অটো রিকশা শ্রমিকরা রেলগেট থেকে সপুরা এলাকায় অবস্থান নিয়েছে।

দুই পক্ষের উত্তেজনার কারনে রাজশাহী-নওগাঁ, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও তানোরসহ কয়েকটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

রাজশাহী সড়ক ও পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, মহানগরের পোস্টালে একাডেমি, আলিফ-লাম-মীম ভাটা ও বারো রাস্তার মোড়ে ১০টি বাস ভাঙচুর করা হয়েছে। পিটার জানান, কিছুক্ষণের মধ্যেই কয়েকটি রুটে বাস চলাচল শুরু হবে।

শনিবার দুপুরে রাজশাহী শহরে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশা, মিশুক এবং হিউম্যান হলার চালকদের দ্বন্দ্বের জের ধরে রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ