1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

প্রকাশ হলো আরশিনা প্রিয়ার প্রথম অ্যালবাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী আরশিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম ‘এপি’। গতকাল ২৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে আরশিনা প্রিয়া বিভিন্ন মিক্সড অ্যালবামে কণ্ঠ দিলেও এবারই প্রথমবার তার একক অ্যালবাম প্রকাশ হয়েছে। আরশিনা প্রিয়া বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল আমার একক গানের অ্যালবাম করার। সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।’

তিনি বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানে নতুনত্ব পাওয়া যাবে। যেটি ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।’

এই অ্যালবামে রয়েছে মোট সাতটি গান। গানগুলোর কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম, রবিউল ইসলাম জীবন, মেহেদি হাসান লিমন। সুর করেছেন মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূন, প্রতিক হাসান।

রক অ্যান্ড হিপহপ ধাঁচে এই অ্যালবামে ‘আমি এক রূপ কুমারী আরশিনা প্রিয়া’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। যেটি আগামী মাসেই প্রকাশ পাবে।

অ্যালবামের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে, চলচ্চিত্র প্রযোজক ও সাবেক জেল সুপার ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ান সিও আলিমুল্লাহ খোকন, বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও সংগীত পরিচালক মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূন ছাড়াও আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে অপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ