1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুতে শোক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ৮২ Time View

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম রব্বানী রুবেলের পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন ও দফতর সম্পাদক আহমাদ রাসেল এ গভীর শোক করেন।

রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধে বীরত্বের  সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছিলেন। তিনি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল একজন বিনয়ী মানুষ ছিলেন। দেশপ্রেমসহ মানবিক গুণাবলীতে উজ্জীবিত এই মানুষটির মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

প্রসঙ্গত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা রোববার দুপুর ২টায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ