1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

চলচ্চিত্রের নতুন জুটি বাপ্পী-মারজান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ১১৯ Time View

পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘মুসাফির’। ছবিটিতে আরিফিন শুভ’র বিপরীতে নায়িকা হিসেবে অভিষিক্ত হন মারজান জেনিফা। খুব বেশি ব্যবসায়িতক সাফল্য না পেলেও মৌলিক গল্প ও নির্মাণের মুন্সিয়ানা দিয়ে আলোচনায় ছিলো ছবিটি।

এবার এই আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আসছে নতুন আরও একটি ছবি। এতে জুটি হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও মারজান জেনিফাকে। জাগো নিউজকে মারজান জানান, ‘ছবির নাম এখনও ঠিক করা হয়নি। এছাড়া এটি কে পরিচালনা করবেন তাও নিশ্চিত নয়। শুধু আমি ও বাপ্পী পারসেপচুয়াল পিকচার্সের নতুন ছবিতে কাজ করছি এটাই নিশ্চিত হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।’

বাপ্পীর সঙ্গে এই ছবিটি হবে মারজান জেনিফার দ্বিতীয় ছবি। প্রথম ছবির মতোই দ্বিতীয় ছবিতেও আকর্ষনীয় চরিত্র আর সাবলীল অভিনয় নিয়ে হাজির হবেন এই নায়িকা। তার বিশ্বাস, বদলে যাওয়ার যে হাওয়া বইছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেখানে তার নতুন ছবিটি মাইলফলক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ