1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

সীমান্তে প্রাচীর নির্মাণে অর্থ দেবে না মেক্সিকো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ৮৭ Time View

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় দুই হাজার মাইল দীর্ঘ এই প্রাচীর নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকেই নেয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে প্রাচীর নির্মাণে কোনো অর্থ দেয়া হবে না বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। খবর বিবিসির।

মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে প্রাচীর নির্মাণের ব্যাপারে একটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আদেশ জারির পর দুঃখ প্রকাশ করে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো বলেছেন, ‘দেয়াল নির্মাণে বিশ্বাস করে না মেক্সিকো।’

চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফর করবেন নিয়েতো। তবে ট্রাম্পের প্রাচীর নির্মাণের ঘোষণার পর তিনি ওয়াশিংটনে যাবার পরিকল্পনা স্থগিত করছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রাচীর নির্মাণের কাজ অবিলম্বেই শুরু করবে যুক্তরাষ্ট্র। প্রতিবছর কাজ বা ভাল জীবনের খোঁজে নতুন করে হাজার হাজার মেক্সিকান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

এই মেক্সিকানদের প্রবেশ ঠেকাতেই দেয়াল নির্মাণের কথা বলেছেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ