1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মিরপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৮২ Time View

রাজধানীর মীরপুরে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার দুপুরে রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অলিউর রহমান জানান, নকশা বহির্ভূত ও অবৈধ দুই শতাধিক ভবন উচ্ছেদ করা হয়েছে। জন সাধারণের চলাচলের পথ সুগম করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে যোগদেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, শেওড়াপাড়া থেকে বাংলা কলেজ পর্যন্ত এ সড়কটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। নকশা মতে এর প্রস্থ ৩০ ফিট। কিন্তু দখলদাররা কোথাও ১০ফিট, আবার কোথাও ১৫ ফিটে নিয়ে এসেছে। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত এভাবে চলে আসছে।

তিনি আরও বলেন, রাজউক ও উত্তর সিটি যৌথভাবে এ উচ্ছেদ অভিযানের কাজ হাতে নিয়েছে। রাজউক উচ্ছেদ করে দিলেই সিটি কর্পোরেশন সড়কটি উন্নয়নের কাজ শুরু করবে। ইতোমধ্যে সড়কের উন্নয়নের জন্য টেন্ডার কাজ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ