1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শেয়ারবাজারে বড় দরপতন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ১৫২ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ১৭০ পয়েন্ট।

এ দিন মূল্য সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ৪৮৮ কোটি ৫১ লাখ টাকা কম। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২২৮টি শেয়ার দর হারিয়েছে। অপরদিকে দাম বেড়েছে ৮৯টির এবং অপরিবর্তীত আছে ১১টি শেয়ারের দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। এ দিন কোম্পানির ৬৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের ৪২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- বারাকা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, সাইফ পাওয়ারটেক ও ইফাদ অটোস।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- আইডিএলসি, পপুলার লাইফ ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, ফাইন ফুডস, জনতা ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স ও তাকাফুল ইন্সুরেন্স।

অপরদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, জনতা ব্যাংক, কে অ্যান্ড কিউ, শাশা ডেনিমস, সমতা লেদার, ইউনাইটেড ফাইন্যান্স, পেনিনসুলা চিটাগং, ইউনাইটেড এয়ার, গোল্ডেন হারভেস্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ