1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে অ্যাসিড নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ১০৬ Time View

নেত্রকোনার কলমাকান্দায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অ্যাসিড  নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কলামাকান্দার কৈলাটি ইউনিয়নের মণ্ডলেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ মিয়াকে বুধবার সকালে আটক করেছে পুলিশ।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বানিয়াপাড়া গ্রামের সোহাগ মিয়া কয়েক মাস আগে  রিনা আক্তারকে (১৭) বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটে সোহাগ মিয়া। রিনাকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার একেএম আব্দুল্লাহ আল মামুন জানান, মেয়েটির মুখের অধিকাংশ ঝলসে গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

এদিকে অ্যাসিড দগ্ধ কিশোরীকে দেখতে যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।  এসময় তিনি জানান, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।বাকি জড়িতদেরও আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ