1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

হাথুরুসিংহের কাঠগড়ায়ও ক্যাচ মিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১২৯ Time View

নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল লড়াই করেছে। কন্ডিশনের বিরুদ্ধ আচরণ সত্ত্বেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন টাইগাররা। কিন্তু জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেননি তারা। তার পেছনে অনেক কারণই ছিল।

জয়ের স্বাদ না পাওয়ার অন্যতম কারণ ‘ক্যাচ মিস’। এই সফরে চলেছে টাইগারদের ক্যাচ মিসের মহড়া। দলের ভালো ফিল্ডারদের মুঠো গলে পড়েছে বেশ কয়েকটি ক্যাচ। প্রথম ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটারদের হাত ফসকে গেছে তিন-তিন বার।

এই চিত্র ছিল গোটা সিরিজেই। প্রায় ২০টার মতো ক্যাচ মিস হয়েছে আট ম্যাচে। ফল; ৮-০ ব্যবধানে হেরে দেশে ফিরতে হচ্ছে টাইগার বাহিনীকে। এসব ক্যাচ মিসকে কেন্দ্র করে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে ফসকে গেছে বললেই চলে। কথা তো আছেই যে- ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস।’

বাংলাদেশ টেস্ট দলের সহঅধিনায়ক তামিম ইকবাল যেমন ক্যাচ মিসের বিষয়টি আক্ষেপের সঙ্গেই জানিয়েছিলেন। তার সুর ধরলেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও। জানালেন, টাইগার বোলাররা তাদের সর্বোচ্চ সুবিধাটুকু আদায় করে নিতে পারেননি ফিল্ডারদের দুর্বল ফিল্ডিংয়ের জন্য।

বিদেশের মাটিতে খেলতে গিয়ে ক্যাচ মিস করলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। সে কথাই বোঝানোর চেষ্টা করলেন হাথুরু, ‘আমাদের মতো দলের জন্য দেশের বাইরে ক্যাচ নেয়াটা খুব দরকার। দেশে ক্যাচ হাতছাড়া হলেও সমস্যা হয় না!

আমি বলবো না যে শুধু ফিল্ডিংয়ের কারণে আমরা হেরেছি তা বলবো না। তবে আমাদের নবীন বোলাররা বোলিংয়ের পুরস্কার পায়নি ফিল্ডিং দুর্বলতার কারণে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ