1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

হোসি কুনিও হত্যা মামলায় ৫ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ৭৯ Time View

রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় আরও পাঁচ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন। এনিয়ে গত ১৮ ও ২৩ জানুয়ারিসহ তিন কার্যদিবসে ১২জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনে মঙ্গলবার রিকশাচালক মোন্নাফ হোসেন, মাইদুল ইসলাম মুরাদ, নুরুল ইসলাম, আব্দুল্ল্যাহ আল মামুন ও আরশাদ হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আগামীকাল ২৫ জানুয়ারি আরও পাঁচজনের সাক্ষ্যগ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফতাব হোসেন ও স্টেট ডিফেন্স অ্যাড. আবুল হোসেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসি কুনিও হত্যা মামলায় গ্রেফতারকৃত ৫ আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ  ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়।

এমামলায় জেএমবির আট জঙ্গির বিরুদ্ধে গত বছরের ৭ আগস্ট দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

গত ১৩ অক্টোবর কাউনিয়া আমলি আদালত-২ এর বিচারক আরিফুল ইসলাম শুনানি শেষে মামলাটি রংপুর জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন। পরে ২৬ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর বিচারের জন্য মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করেন।

১৫ নভেম্বর শুনানি শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক।

এছাড়া আসামি পঞ্চগড়ের নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাতে রাজশাহীতে এবং কুড়িগ্রামের সাদ্দাম হোসেন এ বছরের ৫ জানুযারি ঢাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোসি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। তিনি রংপুর নগরীর মুন্সিপাড়ায় তার ব্যবসায়িক সহযোগী জাকারিয়া বালার বাসায় ভাড়া থাকতেন।

কাচু আলুটারী গ্রামে জমি ইজারা নিয়ে পরীক্ষামূলক একটি ঘাসের খামার করেন তিনি। ঘটনার দিন সকালে তিনি রংপুর শহর থেকে রিকশাযোগে খামারের দিকে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ