1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

এনআরবি অনুমোদনে যুক্তরাষ্ট্র প্রবাসীদের অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১২
  • ১৬৩ Time View

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিক নিজাম চৌধুরীসহ ৩ প্রবাসী উদ্যোক্তাকে এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এ  অনুমোদন দেয়ায় এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার অনেক দিনের একটি দাবিরও বাস্তবায়ন ঘটতে যাচ্ছে বলে প্রবাসীরা উল্লেখ করেছেন। বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, ডেমক্রাটিক ন্যাশনাল কমিটির সদস্য ও এনআরবি বিজনেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী,  এনআরবি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী, সেক্রেটারি বাহার খন্দকার সবুজ, ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম কলিন, নিউজার্সির জাহাঙ্গীর হোসেন ভূইয়া, জসীমউদ্দিন, ওয়াশিংটন ডিসির মাহমুদুন্নবী বাকি, শেখ সেলিম, শিব্বির আহমেদ, বস্টনের ওসমান গণি, কানেকটিকাটের জুনেদ খান, মিশিগানের সাহাবুদ্দিন, আটলান্টার আলী হোসেন প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিদাতারা এ সংবাদদাতাকে বলেছেন, এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীরা সরাসরি জন্মভূমির সার্বিক কল্যাণে আরো বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবেন। নিউইয়র্কের নিজাম চৌধুরীর মত পরীক্ষিত প্রবাসীকে ব্যাংকের চেয়ারম্যান করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তথা অর্থ মন্ত্রণালয়ের দূরদর্শিতারই বহি:প্রকাশ ঘটেছে বলেও এসব প্রবাসী উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ