1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ফিলিস্তিন প্রেসিডেন্ট আসছেন ১ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ৬২ Time View

আগামী ১ ফেব্রুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার এই সফরকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা মরহুম ইয়াসির আরাফাতের পর মাহমুদ আব্বাসের এই সফর হবে ফিলিস্তিনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সর্বশেষ ১৯৯৭ সালে ঢাকায় এসেছিলেন ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত।

ঢাকা সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন।

তার এই সফরকালে দু`দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে এবং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ