1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

জিজ্ঞাসাবাদে বিয়ের কথা অস্বীকার আরাফাত সানির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ৮৮ Time View

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি পুলিশি জিজ্ঞাবাসাদে দাবি করেছেন তিনি নাসরিন সুলতানা নামে কোনো নারীকে বিয়ে করেননি। এছাড়া ওই নারীকে আপত্তিকর কোনো ছবিও ফেসবুক মেসেঞ্জারে তিনি পাঠাননি।

থানা পুলিশও বলছে, দায়ের করা মামলার এজাহারে বিয়ের বিষয়টি উল্লেখ করা হলেও এখনো কাবিননামা দাখিল করেননি ওই নারী। তদন্তের পর এ বিষয়ে আসল ঘটনা জানা যাবে।

আদালতের দেয়া একদিনের রিমান্ডের আদেশের পর আজ সোমবার আরাফাত সানিকে জিজ্ঞাসাবাদ শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া জাগো নিউজকে বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আদালতের নির্দেশে আরাফাত সানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাবাসাদে আরাফাত সানি বিয়ের কথা অস্বীকার করেছেন। আমরা সেটা খতিয়ে দেখছি।’

মামলা দায়েরকারী পুলিশকে কোনো ডকুমেন্ট দিয়েছেন কি না জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই ইয়াহিয়া বলেন, ‘না এখনো ওই নারী কাবিননামা উপস্থাপন করেননি।’

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে,  জিজ্ঞাসাবাদে আরাফাত সানি ওই মেয়েকে আপত্তিকর কোনো ছবিও ফেসবুক মেসেঞ্জারে পাঠাননি বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখতেই মামলার বাদীর মোবাইলফোন জব্দ করা হয়েছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। মোবাইলে কে ছবি পাঠিয়েছেন, কীভাবে পাঠিয়েছেন, সব জানা যাবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নাসরিন সুলাতানা নামে এক নারী আরাফাত সানির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় গত রোববার সানিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আদালতে নিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর হয়।

মামলায় অভিযোগ আনা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর আরাফাত সানির সঙ্গে ওই নারীর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত সানি দুজনের একান্ত ব্যক্তিগত ও ওই নারীর একক আপত্তিকর ছবি মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই নারীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর আরাফাত সানি ওই নারীকে আপত্তিকর ছবি পাঠিয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ