1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নতুন বিজ্ঞাপনে তিশা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ১১৪ Time View

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মিডিয়াতে শুরুটা মডেলিং দিয়ে। এরপর টিভি নাটকে জনপ্রিয়তা অর্জন করে পা রাখেন রূপালি পর্দায়। বর্তমানে তিন ভুবনেই সমান তালে কাজ করছেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করছেন তিশা। এটি একটি থ্রি-পিস’র এর বিজ্ঞাপন। একটি স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠানের পণ্য এটি। টিভিসিটি নির্মাণ হচ্ছে কক্সবাজারে। বর্তমানে সেখানেই রয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, শিগগির এই বিজ্ঞাপনটি বিল-বোর্ড ছাড়া টিভিতে প্রচারে আসবে।

এদিকে স্বামী মোস্তফা সরোয়ার ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিশা। ওই বিজ্ঞাপনটির নির্মাণ কাজ হয় চলতি মাসে। আর অপেক্ষায় আছে একই পরিচালকের চলচ্চিত্র ‌‘ডুব’। ছবিটিতে তিশাকে দেখা যাবে উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের বিপরীতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ