1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

জায়নামাজ ৫০, তছবিহ ৩০ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ৬৪ Time View

বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের কল্যাণে জায়নামাজ ৫০ টাকায় এবং সুন্নতি তছবিহ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মুসল্লিরা আগ্রহের সঙ্গে তা ক্রয় করছেন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৫২ তম বিশ্ব  ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ঢাকাসহ দেশের ১৭ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। আগত ধর্মপ্রাণ অনেক মানুষকে ইবাদতের পাশাপাশি সুন্নতি পণ্য কিনতে দেখা যায়।

দিনাজপুর থেকে বিশ্ব ইজতেমায় আসা জহির হোসেন বলেন, ‘৫০ টাকায় জায়নামাজ ক্রয় করলাম। ইজতেমা উপলক্ষে তা অনেক কমে পাওয়ায় কিনলাম।’

জায়নামাজ বিক্রেতা আলী হোসেন বলেন, ‘দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের কল্যাণে খুব কম লাভে জায়নামাজ বিক্রি করছি।’ এছাড়াও তিনি স্বল্প মূল্যে হিজাব, টুপি, আতরসহ বিভিন্ন সুন্নতি পণ্য বিক্রি করছেন।

অন্যদিকে, বিশ্ব ইজতেমায় ৩০ টাকায় বিক্রি হচ্ছে সুন্নতি তছবিহ। নওগাঁ থেকে আসা তছবিহ ক্রেতা জালাল বলেন, বিশ্ব ইজতেমা আল্লার ইবাদত করতে বুধবার ময়দানে উপস্থিত হয়েছি। একটি তছবিহ কিনলাম।

তছবিহ বিক্রেতা জয়নাল বলেন, ইজতেমা উপলক্ষে খুব কম লাভে তছবিহ, টুপি, হিজাব, হাজি রুমাল বিক্রি করছি। বিক্রয় খুব ভালো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ