1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

প্রকাশ হলো প্রেমী ও প্রেমী ছবির ট্রেলার (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১৫৪ Time View

চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’  ছবির অফিসিয়াল ট্রেলার প্রকাশ হয়েছে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

৩ মিনিট ২৩ সেকেন্ডের এই ট্রেলারে ফুটে উঠেছে শুভ-ফারিয়া রোমান্স, বিরহ আর কমেডি। এদিকে, ‘প্রেমী ও প্রেমী’  ছবিটি এরই মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

ট্রেলারে আরো দেখা মিললো জমজমাট এক প্রেম কাহিনির। দারুণ সব লোকেশনে নান্দনিক চিত্রগ্রহণ চোখে তৃপ্তি দেয়। আলাদা করে ভালো লেগেছে ছবির গানগুলোও।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’  ছবিটি মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি; উপলক্ষ বিশ্ব ভালোবাসা দিবস।

নির্মাতা রাজু আরো বলেন, ‘প্রেমী ও প্রেমী’ হবে নিরেট রোমান্টিক ছবি। দর্শকদের ভালো লাগার মত সব উপকরণ পাওয়া যাবে এ ছবিতে।’

ছবিটি নিয়ে শুভ বলেন, ‘এই ছবির কাজের অভিজ্ঞতা দারুণ। জাকির হোসেন রাজু একজন গুণী নির্মাতা। তার পরিচ্ছন্ন নির্মাণ মুগ্ধ করে যায়। কাজ করতে গিয়ে টের পাচ্ছি এই ছবিটি ভালো লাগবে দর্শকদের।’

`প্রেমী ও প্রেমী` ছবির অফিসিয়াল ট্রেলারটি দেখুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ