1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ফেনসিডিলসহ আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

লালমনিরহাটের হাতীবান্ধার ২৬ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মোতালেব হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোতালেব হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের কানিপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, মোতালেব দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছে। তিস্তা ব্যারাজ এলাকায় ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় একদল পুলিশ।
এ সময় সন্দেহ জনকভাবে মোতালেবকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ