1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মিলার তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

দক্ষিণ আফ্রিকা সফরে হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুক্রবার রাতে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১০ ওভারে। ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ  করে ১২৬ রান। মিলারের ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে  ছিল ৩ চার ও ৩ ছক্কার মার। মিলারের সঙ্গে অধিনায়ক ফারহান বেহারডিন চতুর্থ উইকেটে  ৫১ রানের জুটি গড়েন। জুটি  গড়ার পথে বেহারডিন করে ১৮ বলে অপরাজিত ৩১ রান।

জবাবে ৬ উইকেট হারিয়ে সফরকারী শ্রীলঙ্কা ১০৭ রানের বেশি করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করে নিরোশান ডিকোভিলা।তিনি ১৯ বলে করেন ৪৩ রান। তবে পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায়  ১৯ রানে হেরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে পিছিয়ে পড়লো লঙ্কানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ