1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ঢাকার পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ৬২ Time View

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে ঢাকার পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৮ মিনিটে) এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা বিরতি করবেন প্রধানমন্ত্রী। এরপর এমিরেটস এয়ারলাইন্সের আরেক ফ্লাইটে (ইকে-৫৮২) দেশে ফিরবেন তিনি। আজ শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

বিমানবন্দরে তাকে বিদায় জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দফতরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান।

ডব্লিউইএফের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফরে গত ১৬ জানুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ