1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শুক্রবার ঢাকায় মুক্তি পাচ্ছে দীপিকার ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ১৫৭ Time View

সারা বিশ্বের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’। শুক্রবার (২০ জানুয়ারি) সারা বিশ্বে মুক্তি পাবে ছবিটি। এ ছবিটি একই দিন দেখতে পারবেন ঢাকার দর্শকরাও। ঢাকায় স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় এই ছবিতে দীপিকাকে দেখা যাবে সেরেনা আঙ্গার চরিত্রে। মেয়েটি বন্দুক ও ছুরি চালাতে পারদর্শী। টিজার, ট্রেলার ও পোস্টারেই তার ঝলক দেখিয়ে দিয়েছেন তিনি। নাচ-গান নয়, মারামারি ও গোলাগুলির দৃশ্যে দেখা যাবে তাকে।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিন ডিজেল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জ্যান্ডার কেজ চরিত্রে দেখা যাবে ৪৯ বছর বয়সী এই মার্কিন তারকাকে। ২০০২ সালে তাকে নিয়ে নির্মিত হয় রব কোহেন পরিচালিত ‘ট্রিপল এক্স’। ২০০৫ সালে লি তামাহোরির ‘ট্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’-এ তিনি ছিলেন না।

ডি. জে. ক্যারাসোর পরিচালনায় ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে আরও আছেন রুবি রোজ, ডনি ইয়েন, টনি জা, নিনা ডোবরেভ, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি কলেট। অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে দেখা যাবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে।

ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দীপিকা-ডিজেল। যার অংশ হিসেবে দীপিকার সঙ্গে তালে তাল মিলিয়ে ‘লুঙ্গি ড্যান্স’ করে মুম্বাইয়ের দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন ভিন ডিজেল। আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজেল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম ভারতে আসার। দীপিকার কারণে সেই সুযোগ হলো। আমার দেখা অন্যতম সেরা একজন অভিনেত্রী দীপিকা। সে দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর তার মনটাও। তার সঙ্গে অভিনয় করে আমি খুব আনন্দিত’। দীপিকাকে ‘কুইন অব দ্য ওয়ার্ল্ড’ বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ