1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নতুন বছরে কিওয়ে বাইকে বিশাল মূল্যহ্রাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১২০ Time View

ইতালির স্বনামধন্য বাইক নির্মাতা প্রতিষ্ঠান বেনেলির ডিজাইনে তৈরি কিওয়ে বাইকের আমদানিকারক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেড নতুন বছর উপলক্ষে যে কোনো বাইক ক্রয়ে মূল্য কমিয়েছে।

ইতোমধ্যে কিওয়ের বাইকার্সদের কাছে কিওয়ে বাইকের গ্রহণযোগ্যতা বেড়েছে। আকর্ষণীয় লুকিং, মাইলেজ এবং বিক্রয়োত্তর সেবা সব মিলিয়ে বাইকগুলো চলছে দেশের রাস্তায়।

কিওয়ে সুপারলাইট ১৫০ সিসির বাইকটির রেজিস্ট্রেশনসহ মূল্য ছিলো ২ লাখ ১০ হাজার টাকা। নতুন বছর উপলক্ষে বাইকটির মূল্য করা হয়েছে রেজিস্ট্রেশনসহ ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

কিওয়ে মেগনেট ১০০ সিসি বাইকের মূল্য ছিল ১ লাখ ৭ হাজার টাকা। বর্তমান মূল্য করা হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা। আরকেএস ১০০ সিসি বাইকের মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৪ হাজার ৯০০ টাকা করা হয়েছে। আরকেএস ১২৫ বাইকের পূর্বমূল্য ছিল ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা থাকলেও বর্তমান মূল্য ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

কিওয়ে আরকেএস ১৫০ সিসি বাইকের বর্তমান মূল্য ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা যা পূর্বে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা ছিল। আরকেভি ১৫০ সিসি বাইকের পূর্বমূল্য ১ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা ছিল যা বর্তমানে কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক জামান সৌদ খান জানান, শহরে চলাচলের জন্য বাইক এখন গুরুত্বপূর্ণ বাহন। যানজট এড়িয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিতে এর জুড়ি নেই। আমরা বাইকার্সদের স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে বাইকগুলোর মূল্য নির্ধারণ করি। নতুন বছরে বাইকার্সদের নতুন বাইক কেনার ইচ্ছে কে সহজ করে দিতেই আমাদের এই উদ্যোগ। মটরসাইকেলের উপর শুল্ক কমে গেলে আমরা এই মূল্য আরো কমিয়ে দিতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ