1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের অনুশীলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

`ইংলিশ উইমেন আর ইংলিশ ওয়েদার` এ দুটোই নাকি রহস্যময়ী। যখন তখন রূপ ও রং বদলায়। যাদের সম্পর্কে নিশ্চিত করেও নাকি কিছু বলা যায়না। এই ভালো তো এই খারাপ। নিউজিল্যান্ডের নারীদের নিয়ে এমন প্রবচন নেই। তবে আবহাওয়া নিয়ে আছে। পাহাড়-সাগর ঘেরা ও সবুজ গাছপালার এ দ্বীপ দেশের আবাহওয়া ক্ষণে ক্ষণেই বদলায়।

আজ রোদ ঝলমলে দিন। কিন্তু তাই বলে কালও যে মেঘমুক্ত নীল আকাশের দেখা মিলবে এমন না। আবহাওয়ার রূপ প্রতিনিয়ত বদলায়। একটানা দুই বা তিনদিন টানা রোদ ঝলমলে দিনের দেখা মেলেনি এখনো। নেলসন, নেপিয়ার, মাউন্ট মুঙ্গানিয়া, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ সব শহরই এক।

আজ আকাশ পরিষ্কারতো কাল আকাশে মেঘের ঘনঘটা। ক্রাইস্টচার্চে এসে প্রথম দিন দেখা মিললো রোদ ঝলমলে দিনের। রাত শেষ হয়ে বুধবার ভোর থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢাকা সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আর বুধবার সকালে বৃষ্টির কবলে বাংলাদেশ টিম।

পূর্ব নির্ধারিরত সময় সকাল ১০ টায় প্র্যাকটিস শুরু ভেবে হোটেল ছেড়ে হ্যাগলে ওভালে চলে যাওয়া। কিন্তু বৃষ্টির খপ্পরে পড়ে হোটেলে ফিরে আসা।  আবার স্থানীয় সময় সকাল ১১ টা ৪০ মিনিটে আবার মাঠে যাওয়া। কিন্তু ঐ পর্যন্তই। অনুশীলন আর হয়নি। ঝির ঝিরে বৃষ্টির কারণে নেট হয়নি। অল্প ক`জন ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন।

বৃষ্টিতে অনুশীলন করা সম্ভব নয়। কিছু একটা তো করতে হবে। তাই কোচ হাথুরুসিংহে টিম মিটিংটা হ্যাগলে ওভালের ড্রেসিং রুমেই সেড়ে ফেললেন। প্রায় ৪৫ মিনিটের দীর্ঘ টিম মিটিং শেষে বাংলাদেশ হেড কোচ এ সিরিজ কভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। তারপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ইনডোরে ব্যাটিং করতে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ