1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নরসিংদীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারণের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১৪০ Time View

নরসিংদীতে আরশীনগর অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বীরপুর, ব্রাহ্মন্দী ও পুরানপাড়ার বাসিন্দারা।

মঙ্গলবার সকালে ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক লিটনের নেতৃত্বে শহরের বীরপুর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ন ম ফয়জুল হক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে অবৈধ স্ট্যান্ডের কারণে আরশীনগর রেল ক্রসিংয়ে দুর্বিসহ জানজট, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলে সমস্যা, মাদক ব্যবসার কারণে মারামারি, প্রায়ই সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়।

এসময় আলমগীর হোসাইন আলম, কামাল মিয়া, রফিক মিয়া, রোকন মিয়া, ইসহাক মিয়া, সোহরাব হোসাইন, খোকা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ