1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

নীলফামারীতে অভিযান চালিয়ে এক জামায়াত নেতাসহ ১৭ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম (৪৫) ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের জামায়াতের আমির। তিনি ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে ও খালিশা চাপানি ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে খালিশা চাপানি ব্যাপারী টোলা ফাজিল মাদরাসার ভোট কেন্দ্র দখল ও লুটতারাজ মামলার আসামি। এছাড়াও

জেলার জলঢাকায় সাতজন, ডোমারে তিনজন, নীলফামারী সদরে তিনজন, সৈয়দপুরে দুইজন ও কিশোরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ