1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মেসির সমালোচনা করায় বরখাস্ত বার্সা পরিচালক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

‘মেসি বার্সেলোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু সতীর্থদের ছাড়া মেসি ততটা ভালো পারফর্মার নন!’ – এমন মন্তব্য করে বোমাই ফাটিয়েছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পেরে গ্রাটাকস। আর এর ফলাফল পেতে ২৪ ঘণ্টাও দেরি হয়নি। বরখাস্তই করা হয়েছে বার্সেলোনার এ পরিচালককে।

শুক্রবার রাতে কাতালান এই ক্লাবটির স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে তাকে বরখাস্ত করা হয় গ্রাটাকসকে। শুক্রবার কোপা ডেল রের শেষ আটের ড্র অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং অন্যান্য সতীর্থদের ছাড়া ততটা ভালো খেলোয়াড় নন। তবে অবশ্যই মেসি সেরা খেলোয়াড়। শুধু এটাই।’

তবে গ্রাটাকসের বক্তব্য নিয়ে ততটা মাথা ঘামাননি দলের কোচ লুইস এনরিক।  গ্রাটাকসের বক্তব্যে তিনি বলেন, ‘আমি এসব বিষয় খেলার মধ্যে আনতে চাই না। আমি তার কথা শুনেছি। তিনি বলেছেন মেসিই সেরা খেলোয়াড়।’

তবে বার্সেলোনা কর্তৃপক্ষ এটাকে সহজভাবে নেয়নি। শুক্রবার বার্সেলোনার পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রাটাকসের কথা ও আমাদের মতামত এক হতে পারেনি।’

উল্লেখ্য, গ্রাটাকসকে স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়াহলেও তাকে বার্সেলোনায় রাখছে কর্তৃপক্ষ। তাদের লা মেসিয়া প্রকল্পের ‘মাসিয়া ৩৬০’তে কাজকরবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ