1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ওয়েলিংটনের আকাশে আবারো মেঘ-পাগলা হাওয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১৪৮ Time View

দু`দিন পুরো হলো না। একদিন ভালো যেতেই বদলে গেলো ওয়েলিংটনের আবহাওয়া ও আকাশ। আবার শুরু ‘পাগলা হাওয়ার’ পাগলামি। ওয়েলিংটনে আবারো শুরু দমকা বাতাস। তবে গত পরশু যতটা জোরে ও প্রচণ্ড ‘শন শন’ শব্দে প্রবাহিত হয়েছিল, ততটা না।

এমনিতে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনও ঘটেনি। সকাল থেকে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা চলছে। একবার সূর্যের দেখা মিলে। আবার মেঘ এসে ঢেকে দেয়। এর মধ্যেই চলছে খেলা।

এদিকে আরও একটা বড় খবর আছে। আবহাওয়ার পূর্বাভাস মোটেই সুখকর না। আবারো পাগলা হাওয়া মাথা চাড়ার পূর্বাভাস। আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে, আজ রাতটা খুবই ‘উইন্ডি’ থাকবে। তার মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর বাতাসের তীব্রতা বাড়বে। পাশাপাশি আকাশও মেঘে ঢেকে যাবে এবং বৃষ্টি পড়ারও সম্ভাবনাও আছে।

batas
এদিকে আামীকালের আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যাবার কথা বলা আছে। পাশাপাশি আকাশ পরিষ্কার হয়ে যাবে এমন কথাও জানানো হয়েছে। তার মানে ব্যাটসম্যানদের পর এবার বোলার ও ফিল্ডারদের পাগলা হাওয়ার মোকাবিলা করতে হবে।

সেটা সুখকর হবেনা নিশ্চয়ই। কারণ এমন প্রচণ্ড বাতাসে বোলিং ও ফিল্ডিং করাও সহজ নয়। বিশেষ করে পেসারদের বাতাসের বিপরীতে বোলিং করতে বাড়তি শক্তিক্ষয় করতে হবে। বলার অপেক্ষা রাখে না, তাসকিন, শুভাশিস ও কামরুল ইসলাম রাব্বির কারোই এমন দমকা বাতাসের বিপরিতে বোলিং করার  পূর্ব অভিজ্ঞতা নেই।

কাজেই যারা বাতাসের অনুকূলে বল করবেন, তার হয়তো বাড়তি শ্রমক্ষয় হবে না। কিন্তু যারা বাতাসের বিপরিতে বল করবেন, তাদের অনেক কষ্ট ভোগ করতে হবে। তার মানে বাড়তি শারীরিক সক্ষমতার দরকার।

তামিম ও মুমিনুল প্রথম দিন প্রচণ্ড বাতাসের মধ্যে প্রায় অর্ধেক দিন কাটিয়ে দিয়েছেন উইকেটে। শুক্রবার সাকিব আর মুশফিক অবশ্য অনেক সৌভাগ্যবান ছিলেন। তাদের দমকা বাতাস আর কনকনে ঠাণ্ডার মধ্যে সাঁরা দিন ব্যাটিং করতে হয়নি। যা এখন করতে হবে পুরো দলকে। বিশেষ করে পেসারদেরদের। দেখা যাক এ টেস্টে এখন পর্যন্ত কল্পনাকে ছাড়িয়ে যাওয়া সব নতুনত্তর মাঝে প্রচণ্ড বাতাসে বোলিং করার অভিজ্ঞতাটা কেমন হয় রাব্বি, তাসকিন ও শুভাশিসের?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ