1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ওয়েলিংটনে হঠাৎ ‘পাগলা হাওয়া’ মাথা চাড়া দিয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

সাগর আর পাহাড়ের দেশ নিউজিল্যান্ডে শীত আর গ্রীষ্ম নাই। সারা বছরই তীব্র বাতাস। প্রচন্ড রোদের মাঝেও হঠাৎ হঠাৎ দমকা বাতাস। আর বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সে দমকা বাতাস রূপ নেয় কনকনে ঠান্ডায়। গত দু`সপ্তাহ নিউজিল্যান্ডের বেশ কটি শহর ঘুরে এমন ধারণা জন্মেছে।

সেই ক্রাইষ্টচার্চ, নেপিয়ার, নেলসন, মাউন্ট মুঙ্গানুই ঘুরে ওয়েলিংটন সব শহরেই প্রায় এক। কারণ সব শহরের চারদিক জুড়েই পাহাড় ও সমুদ্র। তাই বাতাসের জোর বেশি। তবে অন্য সব শহরের চেয়ে ওয়েলিংটন অন্তত এক ধাপ ওপরে। রাজধানীকে এ দেশের সবচেয়ে ‘উইন্ডি’ সিটি বলা হয়।

তবে গত পরশু বিকেলে এ শহরে পা দেবার পর মনে হচ্ছিল বাতাসের জোর বুঝি একটু কম। গতকাল তো রিতিমত গরম গেছে। রোদ ঝলমলে সোনালি দিন। বাতাস বইছে। তবে কম। কিন্তু আজ ভোর থেকেই ওয়েলিংটনের ‘সেই পাগলা হাওয়া’ বইছে। সূর্য মেঘের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বেশির ভাগ সময় মেঘেরই জয় হচ্ছে। সারাদিনে সূর্যের দেখা মিলেছে কম।

সেটা সমস্যা নয়। কারণ বৃষ্টি নামেনি। কিন্তু পাগলা বাতাস জেঁকে বসেছে। বাতাসটা কেমন শুনবেন? তাহলে শুনুন আর ভাবুন, বাংলাদেশে উপকূলে ঝড় হচ্ছে। একটা নির্দিষ্ট এলাকায় ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। তার ঝপাটায় রাজানী ঢাকাতেও বাতাস বয়ে যায়। একটা ‘ শো শো ’ শব্দ কানে এসে লাগে। সঙ্গে থাকে ঝিরঝিরে বৃষ্টি।

অন্য সময় হয় কিনা জানি না। তবে আজকের ওয়েলিংটনে সেই শো শো বাতাস সারা দিন। স্থানীয় সময় বিকেল পাঁচটার ( বাংলাদেশে সময় তখন সকাল দশটা) পরেও সেই শো শো শব্দ কানে এসে লাগছিল। তবে ঝিরঝিরে বৃষ্টিটা নেই এই যা। বাতাসের প্রচণ্ডতা সারা দিন প্রায় একই রকম থাকলো। সকালের দিকে কিছুক্ষণ ২০ ডিগ্রি সেলসিয়াসের মত তাপমাত্রা থাকলেও তা নেমে ১৬ তে এসেছে।

বৃহস্পতিবার টেস্ট শুরুর দিন তাপমাত্রা নাকি আরও কমবে। আগামীদিন তাপমাত্রা কমে ১৩তে নেমে আসার কথা বলা আছে। বাতাসের তীব্রতা কমার সম্ভাবনা কম। সারা দিনের বড় সময় আকাশে মেঘ থাকবে। দুপুরের দিকে বৃষ্টি নামার কথাও বলা আছে। আকাশ মেঘে ঢাকা। সঙ্গে দমকা কনকনে ঠান্ডার মিশেলের বাতাস। আর সবুজ কচি ঘাসের পিচ, সত্যিকার সীমিং কন্ডিশন। গ্রীষ্মকালেও ওয়েলিংটনে প্রথম টেস্টের আগে ঘুরে ফিরে সীমিং কন্ডিশনের মুখে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ