1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ কমিশন হতে পারে: দীপু মনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১১০ Time View

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কমিশন গঠন করা যেতে পারে বলে মত প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

এ যৌথ কমিশনের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সব বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলেও দীপু মনির মতামত।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানকে তিনি প্রস্তাব দেন।

শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করেন শেরম্যান। এ সময় তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়।

সাক্ষাৎকালীন আলোচনার ওপর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক লিখিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শেরম্যান আলোচনার সময় দীপু মনিকে বলেন,‘বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রা, সন্ত্রাসবাদ মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বেশ এগিয়ে গেছে। তবে এসব ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নতিতে আরো সহযোগিতা করতে আগ্রহী।’

এ প্রসঙ্গে দীপু মনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ এ কর্মকর্তাকে বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হতে পারে যৌথ কমিশন। এর মাধ্যমে সব বিষয়েই আলোচনা করা যায়।’

আলোচনাকালে দীপু মনি যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডিত আসামি রাশেদ চৌধুরীর ব্যাপারে জানতে চান। রাশেদকে বাংলাদেশের হাতে তুলে দিতে এর আগে আনুষ্ঠানিকভাবে হিলারিকে চিঠি দিয়েছেন দীপু মনি।

দীপু মনির সঙ্গে আলোচনার সময়ও যথারীতি গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ তোলেন ওয়েন্ডি শেরম্যান। দীপু মনি জানান, এটি বাংলাদেশের একটি অভ্যন্তরীণ ব্যাপার। গ্রামীণ ব্যাংককে স্বভাবসুলভ কাজ করতে দিতে সরকার বদ্ধপরিকর বলেও দীপু তাকে জানান।

আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনাকালে মিয়ানমারের সর্বশেষ নির্বাচন প্রসঙ্গ নিয়েও তাদের মধ্যে কথা হয়।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অণুবিভাগের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ