1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

টুঙ্গিপাড়া থেকে রিকশা চালিয়ে জনসভায় এলেন নূরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে পাঁচদিন ধরে রিকশা চালিয়ে ঢাকায় এসেছেন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ প্রেমী ৮০ বছর বয়সী নূরু মিয়া।

গত ৫ জানুয়ারি টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধুর ছবি, নৌকা আর ফুল দিয়ে সাজানো রিকশা চালিয়ে ঢাকায় এসেছেন তিনি।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভার বাহিরে বাংলা একাডেমির সামনে রাস্তায় রিকশা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময়ই কথা হয় নূরু মিয়ার সঙ্গে।

2016October

নিজেকে নৌকা নূরু পরিচিয় দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ আমার অন্তরে মিশে আছে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই আওয়ামী লীগের সব অনুষ্ঠানে যোগ দিই। আমার বয়স ৮০ বছর, এরপরও পাঁচদিন ধরে রিকশা চালিয়ে সমাবেশে এসেছি। এর আগে আওয়ামী লীগের সম্মেলনেও রিকশা নিয়ে টুঙ্গিপাড়া থেকে এসেছিলাম।

‘আজো মনে পড়ে বঙ্গবন্ধুর সেই ভাষণ। আমি তখন ভাষণ শুনতে এসেছিলাম।তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো` এ কথা আজো কানে বাজে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এয়ারপোর্টে আমিও উপস্থিত ছিলাম বলেও জানান তিনি।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ছবি, ব্যানার, ক্রেস্ট ইত্যাদি বিক্রি করি জানিয়ে তিনি বলেন, এখান থেকে সংসার ভালো ভাবেই চলে যায়। আমার এক ছেলে ও মেয়ে। তারাও আমাকে সহযোগীতা করে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারের পাশেই আমার বাড়ি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ