1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

রাকিব হত্যা : ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

বহুল আলোচিত খুলনার শিশু রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা জেল আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পেপারবুক থেকে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে  নথিপত্র পড়া শুরু হয়।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে নথিপত্র থেকে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও তার সঙ্গে রয়েছেন বিলকিস ফাতেমা। আদালতে আজ আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল।

এর আগে ২০১৫ সালের ১০ নভেম্বর রাকিব হত্যা মামলার রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল দায়ের করেন। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়।

২০১৫ সালের ৮ নভেম্বর  শিশু রাকিব (১২) হত্যার দায়ে প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত। খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস  দেন আদালত।

২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে পায়ুপথে পেটে হাওয়া ঢুকিয়ে পৈশাচিক কায়দায়  নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়।

পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার ৯৬ দিন পর রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ