1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

ছাগল আম খুঁজছে নাকি আম খাওয়ার আক্ষেপ করছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ৭১ Time View

প্রথম শ্রেণির বাংলা পাঠ্য বই ‘আমার বই’ এ গাছে উঠে ছাগলের আম খাওয়ার ছবির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ছাগল গাছের দিকে তাকিয়ে আম খুঁজছে নাকি আম খাওয়ার আক্ষেপ করছে সেটি তদন্ত করে দেখার বিষয়। তবে শিশুদের বইয়ে এ রকম ছবি দেয়াকে তিনি গুরুতর অপরাধের মধ্যে নেয়ার পক্ষে নন।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ছাগল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাগল গাছের দিকে হা করে তাকিয়ে আছে, কেন তাকিয়ে আছে বা কেন এই ছবি দেয়া হল সেটি বুঝতে হবে। এটা বোঝার বিষয়।

বাংলা পাঠ্য বইয়ে ছবিটি দেয়ার বিষয়ে তিনি বলেন, এটি ছোটদের বই। এখানে অনেক কিছুই দেয়া হতে পারে। তবে কেন ছাগলকে নির্বাচন করা হল সে বিষয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, এটা কি মজা দেয়ার জন্য দেয়া হয়েছে নাকি বিভ্রান্ত সৃষ্টির জন্য এই ছবি নির্বাচন করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, প্রথম শ্রেণির বাংলা পাঠ্য বই ‘আমার বই’ এর সাত নম্বর পাতায় দেখা যায়, অ-তে অজ লিখে ছাগলকে গাছে চড়িয়ে দিয়ে আম খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে। এই ছবি নিয়ে সারাদেশে বিতর্ক চলছে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত আরো বিভিন্ন বইয়ে নানা ভুল নিয়ে চলছে সমালোচনা। এমন বিতর্কের মধ্যেই আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ