1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

মাহমুদউল্লাহর ব্যাটে লড়াকু সংগ্রহ পেলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ৮৮ Time View

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে অভিষেক হলো ম্যাকলিন পার্কের। মাহমুদউল্লাহ ব্যতীত বাংলাদেশি কোন ব্যাটসম্যানের ব্যাটই হাসলো না ম্যাকলিন পার্কে। আর রিয়াদের হার না মানা অর্ধশতের উপর ভর করেই ১৪১ রানের লড়াকু সংগ্রহ পেলো বাংলাদেশ। জিততে হলে কিউইদের করতে হবে ১৪২ রান।

ওয়ানডে সিরিজের হারের পর টি-টোয়েন্টি তে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে  শুরুটা ভালো হয়নি টাইগারদের। ম্যাচের দ্বিতীয় ওভারেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ম্যাট হেনরির অফ স্টাম্পের বাইরের বলে ব্যক্তিগত ০ রানে উইকেটরক্ষক লুক রনকিকে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন ইমরুল কায়েস।আর ইনিংসের পঞ্চম ওভারে অভিষিক্ত বেন হুইলারের শর্ট বলে হুক করতে গিয়ে সীমানায় সহজ ক্যাচ দেন ছন্দে থাকা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (১১)।

তামিমের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি সাব্বির। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত বোলার লকি ফার্গুসনের ফুলটস বলে মিডউইকেটে ম্যাট হেনরিকে সহজ ক্যাচ দেন সাব্বির (১৬)। পরের বলেই গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য।  তবে মাহামুদুল্লাহকে নিয়ে ভালোই শুরু করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাহামুদউল্লাহকে নিয়ে গড়ে তুলেন ৩৭ রানের পার্টনারশিপ। কিন্তু ১২ তম ওভারে ব্যক্তিগত ১৪ রানে গ্র্যান্ডহোমের বলে সান্টনার এর তালুবন্দি হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ