1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

লক্ষ্য পূরণে শেখ হাসিনা সফল : নুরুজ্জামান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

মাটি ও মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে শেখ হাসিনা সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর একজন।

সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে চার দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাটি ও মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে শেখ হাসিনা সফল হয়েছেন। বঙ্গবন্ধু যে সমাজসেবার গোড়াপত্তন করেছিলেন তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আজ তিনি সফল হয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজসেবা অধিদফতর ২১১টি প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের বিকাশ, সুরক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এ মন্ত্রণালয় ৫০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেস্টনি তৈরি করেছে।

সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

এসময় সফল ক্ষুদ্রঋণ গ্রহীতা ক্যাটাগরিতে তিনজন, দক্ষতা উন্নয়ন প্রকল্পে তিন এবং শিশু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে সফল তিনজনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

‘সমাজসেবার উদ্ভাবন এবার সেবায় ডিজিটালাইজেশন’ প্রতিপাদ্য সামনে রেখে চার দিনব্যাপী এ মেলা বিকেল ৫টা থেকে শুরু হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মহাপরিচালক গাজী নুরুল কবীর ও পরিচালক আবু মো. ইউসুফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ