1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

জয় দিয়ে বছর শুরু আর্সেনালের

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সে সাথে জয় দিয়ে বছর শুরু করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

রোববার এমিরেটস স্টেডিয়ামে লিগে টানা চার ম্যাচ জয়শূন্য থেকে খেলতে নামা ক্রিস্টাল প্যালেসকে শুরু থেকেই চেপে ধরে স্বাগতিকরা। প্রথমার্ধের ১৭ মিনিটে সানচেসের ক্রসে ফরাসি ফরোয়ার্ড জিরুদ অবিশ্বাস্যভাবে পিছনের পায়ের টোকায় বল নিজের মাথার উপরে দিয়ে লক্ষ্যে পাঠিয়ে দেন। কোনো গোল না পেলেও দারুণ ফুটবল খেলেন চিলির তারকা ফরোয়ার্ড সানচেজ।

arsenal

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নাচো মনরিলের ক্রসে নাইজেরিয়ান উইঙ্গার আইওবির হেড প্রতিপক্ষের এক জনের মাথা ছুঁয়ে জালে জড়ায়। এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল আর্সেনাল।

অপরদিকে বছরের প্রথম দিনের অন্য ম্যাচে ওয়াটফোর্ডকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া টটেনহ্যাম ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ