1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ম্যাচ হেরে পাকিস্তানের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ১৩৯ Time View

মিচেল স্টার্কের দারুণ নৈপুণ্যে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে হেরে গেছে পাকিস্তান। হারের সঙ্গে ‘মরার ওপর খাড়ার ঘাঁ’ হয়ে দেখা দিলো জরিমানা।

ম্যাচে স্লো-ওভার রেটের কারণে সফরকারী দলকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। মেলবোর্ন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার কম বোলিং করে। ফলে, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পাকিস্তানের দলপতি মিসবাহ সহ বাকিদেরও জরিমানা করে।

আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যায়। আর দলপতিকে গুনতে হয় দ্বিগুণ জরিমানা। পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগটি ছিল দুই ওভারের। যার কারণে অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং বাকিদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ