1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

জেএমবির ৫ সদস্য সাতদিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ১৭৪ Time View

রাজধানীর মিরপুরে গ্রেফতার জঙ্গি সংগঠন জেএমবির (মূল ধারার) ৫ সদস্যকে সাতদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশদিনের রিমান্ড আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান প্রত্যেকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা  হলেন- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবুবিন সাঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান ও মো. মামুন ওরফে হিমেল।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইটে জেএমবি রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল ।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা থার্টি ফার্স্ট নাইটে হামলার জন্য বিস্ফোরক সংগ্রহ করেছিল। তারা রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত পুরাতন জেএমবির নেতা জিয়া, হায়দার ও শহিদুল্লাহর নির্দেশ অনুযায়ী এ হামলার পরিকল্পনা করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার  ৩০ কেজি তরল ও পাউডার জাতীয় পদার্থ, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ