1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকেই প্রমাণ দিতে বললেন হাফিজ সাইদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২
  • ১৭৭ Time View

পাকিস্তানি ধর্মীয় নেতা হাফিজ সাইদ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার বিষয়টিকে একটি ষড়যন্ত্র হিসেবে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কাছেই তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ চাইলেন।

২০০৮ সালের মুম্বাইয়ে সংঘটিত ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পেছনে তার ইন্ধন আছে বলে সন্দেহ করে আসছে ভারত এবং যুক্তরাষ্ট্র।

২০০৮ এর ওই হামলার পেছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা জড়িত বলে দাবি করা হয়। হাফিজ সাইদকে লস্কর ই তৈয়বার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করে ভারত ও যুক্তরাষ্ট্র।

বিভিন্ন সন্ত্রাসী হামলার পেছনে মদতদানের অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্র তার মাথার দাম এক কোটি ডলার বলে ঘোষণা দেয়।

এই পুরস্কার ঘোষণার প্রেক্ষিতে তার মন্তব্য চাওয়া হলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা সম্পূর্ণে উদ্দেশ্য প্রণোদিত। মূলত পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ চ্যানেল বন্ধ করার দাবিতে সারা পাকিস্তান জুড়ে বিক্ষোভ মিছিল ডাক দেওয়ার কারণেই প্রতিহিংসা বশত তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই মাথার দাম ঘোষণার নাটক করেছে বলে দাবি করেন তিনি।

এদিকে হাফিজ সাইদের শ্যালক আবুল রেহমান মক্কির পেছনেও ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান ভারত সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েনডি শেরম্যান।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হাফিজ সাইদ এবং তার শ্যালকের মাথার দাম সম্বলিত এই ঘোষণা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ