1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

ভারতেক ঘরে কিশোরীকে গণধর্ষণ, দরজায় পাহারায় নারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১১৮ Time View

40এক নারীকে দরজায় পাহারাতে রেখে একটি কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটল ভারতের হরিয়ানার ওম নগরে। এই ঘটনায় ওই নারীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযুক্তেরা হলো রাকেশ ওরফে ছোট্টু, গোগি ও অ্যানরেজো দেবী। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটে ওই অভিযুক্ত নারীর বাড়িতে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে প্রতিবেশী অ্যানরেজো দেবীর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাকেশ। অভিযোগ, এই ঘটনা ঘটার সময় বাইরের লোকজন যাতে টের না পায় তাই বাড়ির বাইরে পাহারায় ছিল অভিযুক্ত অ্যানরেজো দেবী। শুধু তাই নয়, ধর্ষণের পরে নির্যাতিতা কিশোরীকে অভিযুক্ত রাকেশ হুমকি দেয় যে এই ঘটনার কথা কেউ জানলে তার পরিণতি ভয়ংকর হবে।

তবে ওই এলাকারই অন্য এক বাসিন্দা গোগি কোনোভাবে ধর্ষণের ঘটনাটির কথা জেনে যায়। অভিযোগ, এরপর ঘটনাটি জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করে সে। বর্তমানে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ