1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

৫৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের লিখিত তালিকা দিলেন সাখাওয়াত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ১১১ Time View

নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫৩টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দাবি করে লিখিতভাবে এ বিষয়ে দৃষ্টি দিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১৭৪টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্র অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ দাবি করে এর জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে কেন্দ্রগুলোর তালিকা জমা দেন সাখাওয়াত।

রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদার তালিকার সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিএনপির একটি তালিকা পেয়েছি। এটি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দেওয়া হবে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৭ নভেম্বর জেলা রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানিয়েছিলেন নির্বাচনের ১৭৪টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ।

এদিকে বুধবার সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী জানান, শুধু ভোটকেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ